সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ঘাসফুলে মৌসম, জেলা কংগ্রেসের অক্ষত রবে: মোস্তাক আলম

পুষ্পপ্রভাতের প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০১ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৯:০১ এএম, ২৯ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম

হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম

হরিশ্চন্দ্রপুর

সব জল্পনার অবসান।অবশেষে উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূর আনুষ্ঠানিক ভাবে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। স্বভাবতই খুশি জেলা তৃণমূল কংগ্রেস। মৌসম বেনজির নূর তৃণমূলে আসায় বড়োসরো ধাক্কা মালদা জেলা কংগ্রেসের, এমনই অভিমত রাজনৈতিক মহলের। তবে এই যুক্তিকে মানতে নারাজ জেলা কংগ্রেস। এক প্রশ্নের উত্তরে হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক মোস্তাক আলম বলেন , যারা দলের জন্য লড়াই করে তারা কখনই দল ছাড়তে পারে না। আর যারা স্বার্থের জন্য রাজনীতি করে তারাই দল পরিবর্তন করে থাকে। তবে সাংসদ মৌসমের জন্য জেলা কংগ্রেসের কোনো ক্ষতি হবে না বলে সাফ জানান বিধায়ক মোস্তাক আলম ।