সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কবিতা - একপলকের দেখাতে

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার | আপডেট: ১২:২৯ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার

একপলকের দেখাতে
মোঃ ইজাজ আহামেদ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

একপলকে  তোমাকে দেখে
স্বপ্নের ভেলায় চলে গেছি রূপকথার দেশে;
মেঘের ভেলায় তোমার রূপসাগরের বর্ণনা পাঠিয়েছি দেশ - দেশান্তরে;
স্মৃতির ভেলায় বহন করে চলেছি সেই দৃশ্য ক্ষণে ক্ষণে;
সেই মুগ্ধতার ভেলায় তোমাকে নিয়ে আজও ভেসে যাই স্বপ্নের দেশে।