সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রোববার | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রোববার

কেউ জানেনা, কি গোপন কথা, 
            মনকে আমি বলি।  গ্যালিলিও,সক্রেটিস,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা
           আজও পথের বালি। 
 বিশ্ববিখ্যাত শয়তানেরা মহামানব সেজে
       আজও খেলছে রক্তের হোলি। 

    শিশু কাল থেকেই সভ্য মানুষ, 
      ইবলিশ শয়তানের শিকার। 
 জানিনা শয়তানের হাত থেকে সভ্য মানুষ
           কি ভাবে পাবে নিস্তার। 
  ইবলিসের বানী করলে অস্বীকার। 
 জনসাধারণের হতে হবে রোষের শিকার। 

        ইবলিশ শয়তানের বাণী। 
   সুসভ্য মানুষ আমরা ,আজও
        চোখ বন্ধ করে মানি। 
 কোটি কোটি মানুষকে শয়তান
     অকাজে করছে আহবান। 
 শয়তানের হাত থেকে বাঁচতে
 অর্জন করতে হবে বিশেষ জ্ঞান। 
 তবেই তুমি পাবে পরিত্রাণ।