রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মানিকচকে পথ অবরোধ করে বিক্ষোভ জয় হিন্দ বাহিনীর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:০৬ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার | আপডেট: ০২:০৬ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার

পার্থ ঝা,মালদহ:- দিল্লিতে কৃষি ভবনে ধণা, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল সাংসদ বিধায়কদের আটকের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং বকেয়া একশো দিনের কাজের টাকার দাবিতে রাজ্যজুড়ে চলছে তৃণমূলের বিক্ষোভ।

সেই মত মালদা জেলার জয় হিন্দ বাহিনী কমিটির তরফে মালদা শহরের প্রাণ কেন্দ্র রথ বাড়ি মোড়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন নরেন্দ্র মোদির কুশ পুতুল পুরানো হয়। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন মালদা জেলা জয় হিন্দ বাহিনী সভাপতি কৃষ্ণ দাস সহ জয় হিন্দ বাহিনী নেতৃত্ব।