মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬   ভাদ্র ৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৭ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৪:২৭ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

চাঁচল: দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ।জট কাটাতে এগিয়ে এসেছেন চাঁচলের বিধায়ক।মালদহের চাঁচলের বিধায়ক বুধবার জেসিবি ও ট্রাক্টর মালিকদের নিয়ে সভা করেন।সেখানে উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেষ পান্ডে সহ দলীয় কর্মীরা।

উল্লেখ্য,প্রায় আট মাস ধরে চাঁচল মহকুমা এলাকায় বন্ধ রয়েছে জেসিবি দিয়ে মাটি কাটা কাজ।ফলে ট্রাক্টর গুলিও বন্ধ হয়ে যায়।
আট মাস বাদে স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে ট্রাক্টর ও জেসিবি মালিকদের জীবন।
আগামী রবিবার চাঁচল কলেজ মাঠে একটি সভা করা হবে।মাটি কাটা কাজ কবে থেকে শুরু করা হবে সেই সভা থেকেই জানিয়ে দেওয়া হবে বলে তৃণমূলের  শ্রমিক সংগঠনের সভাপতি অমিতেষ পান্ডে জানিয়েছেন।