সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামসেরগঞ্জে ফের মন্দিরে বড়সড় চুরি।

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:৫৮ এএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

সামসেরগঞ্জে ফের মন্দিরে বড়সড় চুরি। সোমবার গভীর রাতে পরপর দুটি মন্দিরে বিপুল পরিমাণে সোনার গহনা, চাঁদির গহনা, প্র্নামি বাক্স সহ মন্দিরের সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মঙ্গলবার সকালে জানাজানি হতেই সামসেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের ধুসরীপাড়া আনন্দধাম এবং কালি মন্দিরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কদিন আগেই সামসেরগঞ্জের তিনপাকুরিয়া এলাকায় একটি মন্দির থেকে বিপুল পরিমাণ সোনা ও চাঁদির সামগ্রী চুরি হয়। ঠিক এরই মাঝে নিমতিতা এলাকার ঐতিহ্যবাহী আনন্দধাম ও কালিমন্দির থেকে গহনা চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়   বাসিন্দারা।