এলাকার সমস্যা সমাধানে বিষয় নিয়ে আলোচনা হবিবপুর ব্লকে ।
মালদা : দেবাশীষ পাল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৮ এএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৮ এএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
মালদাঃ-হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর বারুইপাড়া এলাকায় হয়ে গেল সংসদ সভা।বারুই পাড়া গ্রামে আয়োজন করা এই সংসদ সভা।এদিন বক্সীনগর বারুই পাড়ায় এলাকায় কি কি কাজ অসম্পূর্ণ রয়েছে এবং গ্রামে কি কি সমস্যা রয়েছে, কোথায় রাস্তার খারাপ,জলের সমস্যা,লাইটের সমস্যা সব মিলিয়ে কি কি কাজ হয়েছে ও কি কি কাজ বাকি রয়েছে তানিয়ে আলোচনা করাহয়। কি ভাবে এলাকার সমস্যা সমাধান করা হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করাহয়।এদিন উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসনা মন্ডল,গ্রামীন সম্পদ কর্মী সহ বক্সীনগর বারুই পাড়া গ্রামবাসী।
