রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে তৃণমূলের সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার | আপডেট: ০৭:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

 

 

বীরভূমের রাজনগর অঞ্চলের ছোটবাজার গ্রামে তৃণমূলের সাংগঠনিক সভায় পাঁচটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল ।

আজ রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছোটবাজার গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এলাকায় তৃণমূলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সভায় দলীয় বিভিন্ন কর্মসূচি স্থির করা হয়। আজকের এই সভায় স্থানীয় বিজেপি কর্মী বরুণ মাহাতোর নেতৃত্বে পাঁচটি পরিবারের কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিমল সাহা। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শরৎ মাহাতো, মোহাম্মদ শরীফ, শেখ কাবুল, সুখেন গড়াই, গোপাল ধীবর, বিতান ধীবর, মানিক সেন,তুষার সাহা সহ অন্যান্যরা। রাজনগর অঞ্চল তৃনমূলের সভাপতি পরিমল সাহা জানান এলাকায় তৃণমূলের সংগঠন দিনদিন মজবুত হচ্ছে। আজকের এই যোগদানের ফলে দল আরো শক্তিশালী হল।