সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অবৈধ কয়লা বোঝাই বাইক সহ ২ ব্যক্তি গ্রেফতার রাজনগরে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:৩৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার


৮ কুইন্টাল অবৈধ কয়লা সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ।
বীরভূমের রাজনগর থানার অন্তর্গত গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়া মোড়ে দুটি বাইকে করে অবৈধ কয়লা বোঝাই করে দুই ব্যক্তি ঝাড়খণ্ডের দিক থেকে রাজনগরের দিকে আসছিল। সেসময়ই রাজনগর থানার পুলিশ আট কুন্টাল অবৈধ কয়লা বোঝাই দুটি বাইক সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। রাজনগর থানার পুলিশের তরফে ধৃত ওই দুই ব্যক্তিকে সিউড়ি আদালতে পেশ করা হয়। আট কুইন্টাল অবৈধ কয়লা সহ বাইক দুটি আটক করে রাজনগর থানার পুলিশ।  ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন।