রাজনগর উপ-ডাকঘরে লেনদেন বন্ধ, সমস্যায় গ্রাহকরা
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৭:৩২ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার
রাজনগর উপ ডাকঘরে লেনদেন বন্ধ, হয়রানির শিকার গ্রাহকরা-
রাজনগরে উপ ডাকঘরের গ্রাহকদের অভিযোগ তারা বেশ কিছুদিন ধরেই পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না। এই উপ ডাকঘরে বর্তমানে বেশ কয়েকদিন ধরেই টাকা লেনদেনের সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছেন গ্রাহকরা। গ্রাহকদের কয়েকজন জানান তারা টাকা তুলতে পারছেন না বা পাঠাতেও পারছেন না। তাদের দাবি এই সমস্যা অবিলম্বে সমাধান করা হোক। অপরদিকে l উপ ডাকঘরের সাব-পোস্টমাস্টার লক্ষীরাম হেমব্রম জানান গত ৯ তারিখ থেকে লেনদেন বন্ধ রয়েছে। সফটওয়্যারগত কিছু সমস্যা থাকার কারণে এই সমস্যা হচ্ছে। বিষয়টি অবিলম্বে সমাধান হবে বলে আশা করছেন তিনি।
