সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মানিকচকে নাবালিকা ধর্ষণের ঘটনায় এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার | আপডেট: ০৬:৫৪ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার

মালদা-‌মানিকচকে নাবালিকা ধর্ষণের ঘটনায় এখনও পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে পারে নি। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গোটা রাজ্য, এমনকী দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে মালদা জেলা সিংহ বাহিনী ধুমকেতু। জানা গেছে, গত ৪ জুন মানিচকের জালালপুর এলাকায় ৯ বছরের এক নাবালিকা ধর্ষিত হয়। পরের দিন মানিকচক থানায় অভিযোগ জানানো হয়। তারপরেও এখনও অভিযুক্ত অধরা। এ প্রসঙ্গে সিংহ বাহিনীর সভাপতি লাল্টু বিশ্বাস বলেন, ‘‌আমরা পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। তাতেও কাজ না হলে বড়সড় আন্দোলনে নামতে যাচ্ছি আমরা।’‌