সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ক্ষমতায় যেই আসুক উন্নয়ন যেন অব্যাহত থাকে: শেখ হাসিনা 

জাগরণ রিপোর্ট

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৯:০০ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৯:০০ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

আগামীতে যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ ভোট দিলে সরকারে থাকবো, না দিলে নেই। তবে, ক্ষমতায় যেই আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।’ বুধবার  সন্ধ্যায় গণভবনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে ১৪ দলের চলমান সংলাপে তিনি এই আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, কোনো সংঘাত ছাড়াই প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্র বিজয় এবং ভারতের সঙ্গে ছিট মহল বিনিময় সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।’


জাহো/জেডবসে