রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কেন্দ্রীয় সরকারের সপ্তম বর্ষ উপলক্ষে অক্সিজেন পরিষেবা গাড়ির l

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৫:৪১ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার

প্রধানমন্ত্রী মোদিজীর এবং কেন্দ্রীয় সরকারের সপ্তম বর্ষ উপলক্ষে পুরাতন মালদার মঙ্গলবাড়ী পালপাড়া এলাকায় উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মুর উদ্যোগে একটি আপৎকালীন ভ্রাম্যমাণ অক্সিজেন পরিষেবা গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।আপৎকালীন ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবার গাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু এছাড়া মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল সাহা , মালদা বিজেপি জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল ,পুরাতন মালদা নগর মন্ডলের সভাপতি ও সহ-সভাপতি সুজিত দাস, প্রেমাংশু ভট্টাচার্যসহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আপৎকালীন অক্সিজেন পরিষেবার গাড়ির উদ্বোধন করেন সাংসদ খগেন মুর্মু। সাংসদ খগেন মুর্মু  জানান জানান যে বর্তমানে এই করোনা মহামারী প্রাক্কালে বহূ রোগি অক্সিজেন না পেয়ে হসপিটাল যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তাই অসুস্থ রোগীকে হাসপাতাল পর্যন্ত নিঃশুল্কতে অক্সিজেন পরিষেবার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই আপৎকালীন ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা গাড়িটি পুরাতন মালদা পৌরসভার ২০ টি ওয়ার্ডে পরিষেবা দেবে।