তমলুক জেলা হাসপাতালে ডেপুটেশন SUCI(C) দলের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১০ মে ২০২১ সোমবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ১০ মে ২০২১ সোমবার
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সোমবার তমলুক জেলা হাসপাতালের সুপারের নিকট ৮ দফা দাবিতে ডেপুটেশন দিলেন, এসইউসিআই কমিউনিস্ট দল।
তমলুক লোকাল কমিটির সদস্য শম্ভু মান্না(শিক্ষক)বলেন, হাসপাতালে কিছু সমস্যা এবং প্রস্তাব নিয়ে আমরা এসেছিলাম।অবিলম্বে ব্যাপকহারে আরটিপিসিআর টেস্ট করানো।সমস্ত মানুষের বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা। এর পাশাপাশি তিনি বলেন,সারা জেলায় কোভিড হাসপাতাল গড়ে তোলা।
নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য চিন্ময় ঘোড়াই, শিক্ষক সুমিত রাউত, তমলুক লোকাল কমিটির সদস্য শম্ভু মান্না, সংগঠক সুমন সামন্ত।
