রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এসইউসিআই (কমিউনিস্ট) দলের বিধানসভা নির্বাচনে ৭ প্রার্থীর নমিনেশন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার | আপডেট: ০৭:১৭ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ শুক্রবার সকালে তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রার্থীরা মিছিল করে তমলুক মহকুমা শাসকের কাছে প্রার্থীপদ দাখিল করতে আসে। 
তমলুক মহকুমা শাসকের কাছে তমলুক বিধানসভার প্রার্থী জ্ঞানানন্দ রায় নমিনেশন জমা করেন। নন্দকুমার বিধানসভার প্রার্থী শিক্ষক সৌমিত্র পট্টনায়েকও নমিনেশন জমা করেন। 
পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসে দলের পক্ষ থেকে ময়না বিধানসভার প্রার্থী সুব্রত বাগ, চন্ডিপুর বিধানসভার প্রার্থী শিক্ষক স্বপন কুমার ভৌমিক, পূর্ব পাঁশকুড়ায় চন্দ্রমোহন মানিক, পশ্চিম পাঁশকুড়ায় সুনীল কুমার জানা নমিনেশন জমা করেন।
এছাড়াও হলদিয়া মহকুমা শাসকের কাছে হলদিয়া কেন্দ্রে নারায়ণ প্রামানিক, মহিষাদল কেন্দ্রে তপন মাইতি এবং নন্দীগ্রাম কেন্দ্রে মনোজ দাস প্রার্থীপদ দাখিল করেন।