সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভ্যালেন্টাইন্স ডেতে উদ্ধার যুবকের মৃতদেহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার | আপডেট: ০৪:২৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রোববার

মালদা: ভালোবাসার দিনে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকাতিপুর কলোনি এলাকায়‌। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সৌরভ হালদার। বয়স ২৩,পেশায় গাড়িচালক। বাড়ি ওই এলাকাতেই। শনিবার রাত থেকে নিখোঁজ ছিল ওই যুবক। রবিবার সকালে বাড়ি থেকে 300 মিটার দূরে একটি আমবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। মৃত যুবকের বাবা জানান, কি কারণে আত্মহত্যা বুঝতে পারছিন না। তিনি অনুমান করেন তার ছেলের সাথে বন্ধু-বান্ধবের কথা কাটাকাটি হয়েছে। এরপরই এই আত্মহত্যার ঘটনা ঘটে। পুরো ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।