রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভোটার দিবস উপলক্ষে কাল করিমগঞ্জে শোভাযাত্রা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রোববার | আপডেট: ১০:৫২ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রোববার

সোমবার সারা দেশের সঙ্গে করিমগঞ্জেও ভোটার দিবস পালন করা হবে। এই উপলক্ষে ভোটার সচেতনতার লক্ষ্যে সকাল সাড়ে দশটায় এক শোভাযাত্রা বের করা হবে। জেলাশাসকের কার্যালয় থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহর ঘুরে জেলা গ্রন্থাগার ভবনে শেষ হবে। এরপর জেলা গ্রন্থাগার ভবনে এক সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শহরের রবীন্দ্র সদন কলেজ এবং বিশাল মেগা মার্ট পয়েন্টে পথনাটিকা অর্থাৎ ফ্ল্যাশ মব এর আয়োজন করা হয়েছে। জেলার কলেজগুলোতেও দিবসটি পালন উপলক্ষে ভোটার সচেতনতায় নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে। রাজস্ব সার্কেল গুলিতেও অনুরূপ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে জেলা জনসংযোগ জানিয়েছে।