রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গ্রামে গ্রামে প্রচার কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার | আপডেট: ০১:১৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

নিজস্ব সংবাদদাতা,তমলুকঃ কেন্দ্রের বিজেপি সরকারের নয়া কৃষি আইন ও বিদ্যুৎ আইন সংশোধনী বাতিলের দাবিতে দিল্লির আন্দোলনকারী কৃষকদের অভিনন্দন জানিয়ে এবং এই আইনগুলো কি ক্ষতি করবে তা নিয়ে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছে এস ইউ সি আই (কমিউনিস্ট) দল।

বুধবার তমলুকের পিপুলবেড়্যা ১অঞ্চলের গ্রামে গ্রামে চাষী ও সাধারণ মানুষের কাছে প্রচার করলো দলের কর্মীরা।

উপস্থিত ছিলেন দলের তমলুক লোকাল কমিটির সদস্য অসীমা পাহাড়ি, শিক্ষক শম্ভু মান্না, মহিলা নেত্রী প্রতিমা জানা,সুতপা সামন্ত প্রমূখ।