রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিরুদ্ধে এসইউসিআই দলের বিক্ষোভ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার | আপডেট: ০৭:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২১ সোমবার

নিজস্ব সংবাদদাতা, তমলুক,পূর্ব মেদিনীপুরঃ বর্তমানে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে হাসপাতাল মোড়ে প্রচার সভা ও বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রনব মাইতি, তমলুক লোকাল কমিটির সদস্য তপন জানা, অসীমা পাহাড়ি। 
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের দাবী- ন্যূনতম ভাড়া সাত টাকার জায়গায় দশ টাকা নেওয়া বন্ধ করা। পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ানো চলবে না। ইতিমধ্যে জেলাশাসক ও আর টি এ কে ডেপুটেশন দিয়েছে,এস ইউ সি আই কমিউনিস্ট দল।