পঞ্চায়েত সদস্যের বাইক চুরি বীরভূমের রাজনগরে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২১ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার | আপডেট: ১০:২১ এএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
বীরভূমের রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থেকে চুরি গেল এক পঞ্চায়েত সদস্যের বাইক। পঞ্চায়েত সদস্যের নাম শেখ মানিক। তিনি জানিয়েছেন অন্যান্য দিনের মতোই প্রয়োজনীয় কাজে তিনি রাজনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান। নিজের বাইকটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে রেখে কার্যালয়ের ভেতরে ঢোকেন। প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার পর বাইরে বেরিয়ে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য দেখেন বাইরে তার রাখা বাইকটি নেই। শুরু করেন খোঁজাখুঁজি। তা সত্ত্বেও কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে রাজনগর থানায় তিনি বিষয়টি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
