সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দামিনী স্মরণ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৩:৩২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

 

 

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির দামিনীর উপর নৃশংস অত্যাচারের কালো দিন। এইদিন স্মরণে 'দামিনী দিবসে' নারী নিগ্রহ, মদের প্রসার রোধ,কৃষি আইন বাতিল, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বুধবার তমলুকে রাজ্যপালের উদ্দেশ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযান করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, (এ আই এম এস এস)।

তমলুকের জেলা হাসপাতাল গেটে উপস্থিত ছিলেন, তমলুক আঞ্চলিক কমিটির সম্পাদিকা প্রতিমা জানা, সহ সভানেত্রী শ্রীবন্তী মাজী প্রমূখ।