সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে শুভেন্দুর পরিবর্তে বিভু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৮ এএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:৪৮ এএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া : রাজ্যের মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি হলদিয়া উন্নয়ন পর্ষদের(HDA) চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই হলদিয়া উন্নয়ন পর্ষদে শুভেন্দুর জায়গায় কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনায় অবসান ঘটলো দায়িত্ব পেলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে। তবে আগের ভাইস চেয়ারম্যান ফিরোজা বিবিকে তাঁর পদে পুনর্বহাল রাখা হয়েছে। সদস্য করা হয়েছে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে এই মর্মে নির্দেশিকা জারি হয়। জেলাশাসক জানিয়েছেন, তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।