রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিভিন্ন দাবি নিয়ে রাজনগরের বিডিওকে ডেপুটেশন দিল কংগ্রেস

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৭:৫৪ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার


১১ দফা দাবি নিয়ে বীরভূমের রাজনগরের বিডিওকে ডেপুটেশন দিল কংগ্রেস। রাজনগর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো সহ ১১ দফা দাবির ভিত্তিতে রাজনগরের বিডিও শুভদীপ পালিতকে কংগ্রেস নেতা কর্মীরা ডেপুটেশন দেন। ডেপুটেশন দিতে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বুদ্ধদেব দাস, বীরভূম জেলা কংগ্রেস কমিটির সহ-সম্পাদক অমর মালি, রাজনগর অঞ্চল কংগ্রেস সভাপতি বিবেক বাউরী, যুব সভাপতি সেখ সরিদ, সেখ সালিম সহ অন্যান্যরা। রাজনগরের বিডিও তাদের দাবি গুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন বলে জানান রাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি বুদ্ধদেব দাস।