সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দুয়ারে সরকার কর্মসূচি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৬:০৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

 বিশ্বজিৎ মন্ডল,হুগলীঃ হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত বলাগড় শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি হয়ে গেল শ্রীপুর রাধারানী বিদ‍্যামন্দির স্কুল প্রাঙ্গণে।  দুয়ারে সরকারের ১১ টি প্রকল্পের সুবিধা নিতে মানুষের ভিড় চোখে পড়ার মত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শান্তনু ব্যানার্জি, বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল, বলাগড় শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা ব‍্যানার্জী, অতনু ব‍্যানার্জী, বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বলাগড় থানার পুলিশ প্রশাসনের ভূমিকা দেখা যায় অতুলনীয়।