রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তমলুকে কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার | আপডেট: ০৭:২৪ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ নয়া কৃষি আইন ও বিদ্যুত আইন বাতিলের দাবীতে  আগামী ৮ ডিসেম্বর ভারত বন্ধের সমর্থনে রবিবার তমলুক শহর জুড়ে প্রচার চলে।এবং বিকেলে মানিকতলা মোড়ে বিক্ষোভ সভা মিছিল সংগঠিত হয়। পরে মানিকতলা মোড়ে কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখায় এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কর্মী সমর্থকদের। সভায় বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রনব মাইতি প্রমূখ।