রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মিম পার্টি বিজেপির দালাল, রাজনগরে কটাক্ষ দুই তৃণমূল নেতার

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার | আপডেট: ০২:৩৮ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রোববার

মিম পার্টি বিজেপির দালাল, রাজনগরে কর্মীসভায় কটাক্ষ তৃণমূল সংখ্যালঘু সেলের ২ নেতার । বীরভূমের রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চলভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয় রাজনগরের বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন সুকুমার সাধুর নেতৃত্বে তৃণমূলের এই অঞ্চলভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয় । রাজনগর অঞ্চলের ১৫ টি বুথের তৃণমূল কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত তৃণমূল নেতৃত্ব বিজেপির বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করার পাশাপাশি আসাদউদ্দিন ওয়েসির মিম পার্টির তীব্র সমালোচনা করলেন। রাজনগর তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি সেখ নাজু এবং রাজনগর ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি সেখ কাবুল আসাদউদ্দিন ওয়াইসির মিম পার্টির প্রতি কটাক্ষ করে বলেন মিম পার্টি বিজেপির দালাল। বিজেপি মিম পার্টিকে টাকা দিয়ে বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছে মুসলিম ভোট কাটার জন্য, যাতে বিজেপির ফায়দা হয় । সম্প্রতি বিহারে নির্বাচনে তারই প্রমাণ পাওয়া গেছে। মিম পার্টি মুসলিমদের উন্নয়ন নয় বরং ক্ষতি সাধন করতে চায়, বলে মন্তব্য করেন ওই দুই সংখ্যালঘু তৃণমূল নেতা। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধু সহ রাজনগর ব্লক তৃণমূলের সহ-সভাপতি রানা প্রতাপ রায়, রাজনগরে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিমল সাহা সহ তৃণমূল নেতা সজল গড়াই , গাফফার খান, হাঁসু রানী গড়াই, শরৎ মাহাতো, সোমনাথ ভট্টাচার্য প্রমুখ।