রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গুয়াহাটী এসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার

জ্যোতির্ময় ভৌমিক , বঙাইগাঁও অসম :--আজ সকালে বিশেষ বিমানে করে ৯.৩০ নাগাদ বরঝার বিমান বন্দর এসে পৌছান কংগ্রেস দলের যুবরাজ রাহুল গান্ধী।এরপর সোজা চলে জান শঙ্করদেব কলাক্ষেত্রে ।সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কে শেষ শ্রদ্ধা জানান রাহুল গান্ধী। শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর রাহুল গান্ধী তরুণ গগৈ র সরকারি বাসভবন এ গিয়ে স্ত্রী ডলি গগৈ এবং পুত্র গৌরব গগৈ র সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন তরুণ গগৈ ছিলেন আমার গুরু এবং একজন শিক্ষক ।যখনি আমি অসমে এসেছি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি ।তরুণ গগৈর শুন্যতা কংগ্রেস দলের বিশাল ক্ষতি।অসমের জন্য বহু কথা বলতেন তিনি এবং উন্নয়নের জন্য সর্বদা একনিষ্ঠ সেবক ছিলেন ।উল্লেখ্য মাত্র দুই ঘন্টার জন্য অসম এ আসেন রাহুল গান্ধী।এরপর দুপুরে দিল্লী ফিরে জান তিনি ।আগামীকাল নবগ্রহ স্মশান এ প্রাক্তন মুখ্যমন্ত্রী র তরুণ গগৈর সম্পূর্ণ রাষ্ট্রিয় মর্যদায় শেষ কৃত্য সম্পন্ন হবে ।