সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে চুরি রাজনগরের ডাকবাংলোয়

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১২ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:১২ এএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার

বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটলো রাজনগরের ডাকবাংলোতে। ডাকবাংলোয় শুভ্রা আচার্য নামে এক বিধবা মহিলার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। মহিলার কাকা সুভাষ ব্যানার্জি জানান শুভ্রা আচার্য্য তার দুই ছেলে মেয়েকে নিয়ে ভাইফোঁটা উপলক্ষে রাজনগরের গাঙ্গমুড়ি অঞ্চলের রানীগ্রামে গিয়েছিলেন। রাত্রে তাঁর ডাকবাংলোর বাড়ীতে কেউ ছিলেন না। সেই সুযোগে রাত্রিবেলা চোরেরা জানালার গ্রিল ভেঙ্গে বাড়ির মধ্যে ঢোকে এবং বাড়ির ভেতরে থাকা টিভি, অলংকার, বাসন-কোসন সহ নগদ টাকা পয়সাও চুরি করে নিয়ে যায়। লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গেছে বলে জানিয়েছেন সুভাষ বাবু। বিষয়টি রাজনগর থানায় জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।