বিজয় মিছিল বিজেপির
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫১ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ১০:৫১ এএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
মালদা: বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির পুনরায় জয় উপলক্ষে বিজয় মিছিল করল বিজেপি। মালদা জেলা বিজেপির উদ্যোগে পুড়াটুলি সদর কার্যালয় থেকে এই মর্মে বিজয় মিছিল বের হয়ে গোটা মালদা শহর পরিক্রমা করে। বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য বিজয় মিছিলে পা মেলান জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ কয়েকশো বিজেপি কর্মী।
