রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিহারে এনডিএ-র জয়ে রাজনগরে বিজয় মিছিল বিজেপির

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:০৭ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

বিধানসভা নির্বাচনে বিহারে এনডিএ জয়লাভ করায় রাজনগর মন্ডল বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিল করা হল। বীরভূমের রাজনগরে বিজেপির দলীয় কার্যালয় থেকে বিজেপি কর্মীরা এই মিছিল শুরু করেন এবং পুরো রাজনগর বাজার পরিক্রমা করেন। বিজয় মিছিলে অংশ নেন রাজনগর মন্ডল বিজেপির সভাপতি  পল্টু পদ ধীবর সহ বিজেপি নেতা প্রণব দে, সুকুমার নন্দী, সামিউল আক্তার, ভোলানাথ সূত্রধর, পীযূষ চ্যাটার্জী অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। রাজনগর বিজেপি মন্ডলের সভাপতি পল্টু পদ ধীবর জানান বিহার, গুজরাট, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে বিজেপি যে ফল করেছে তাতে একটা বিষয় পরিষ্কার যে আগামী নির্বাচনে  পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।