সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কেন্দ্রের বিরুদ্ধে রাজনগরে তৃণমূলের বিক্ষোভ মিছিল

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার | আপডেট: ০৮:৪৩ এএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

বীরভূমের রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তৃণমূলের প্রতিবাদ মিছিল আয়োজিত হল। এই উপলক্ষে রাজনগরের ডাকবাংলোয় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয় এবং পুরো রাজনগর পরিক্রমা করে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা রাজনগরের তৃণমূলের পর্যবেক্ষক বিকাশ রায় চৌধুরী ও রাজনগর ব্লক তৃণমূলের চেয়ারপারসন সুকুমার সাধুর নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়। বিকাশ রায় চৌধুরী বলেন বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। অমিত শাহ বাংলায় এসে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছেন। হিন্দু মুসলমানের লড়াই লাগাতে চাইছেন। কেন্দ্রের এসব জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ মিছিল বলে জানান তিনি। এদিনে প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল নেতা রানা প্রতাপ রায় পরিমল সাহা সজল গড়াই , সৌমিত্র সিংহ, গাফফার খান, সুখেন গড়াই, শরৎ মাহাতো সহ অন্যান্যরা।