সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জেলা প্রশাসনের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:০৯ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

শ্রীকৃষ্ণ মাইতি, নিমতৌড়ী, পূর্ব মেদিনীপুর: ভার্চ্যুয়ালের মধ্যদিয়ে বৃহস্পতিবার কলকাতা নবান্ন থেকে তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর জেলাপ্রশাসনের  নতুন ভবনের শুভ উদ্বো ধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।  ১০০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত  হয়েছে। কলকাতায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে তমলুকে নিমতৌড়িতে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলাশাসক  বিভু গোয়েল সহ অন্যান্য আধিকারীকরা। জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পুরোন হলো। এক ছাতার তলায়  জেলা প্রশাসনের সমস্ত দপ্তর চলে আসায়  জেলাবাসী উপকৃত  হবেন।