রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বেসরকারিকরণের বিরুদ্ধে বন্ধের সমর্থনে মিছিল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৬ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

শম্ভু মান্না ,তমলুক, পূর্ব মেদিনীপুরঃ রেল সহ রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেসরকারি হাতে বিক্রি করা, কৃষি ও কৃষক নিধনকারী কালা কৃষি আইন বাতিল, আট ঘন্টা শ্রমদিবসকে ১২ ঘন্টা করার বিরুদ্ধে,
বিদ্যুৎ আইন ২০০৩ বাতিল এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে, আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়ে। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ নানান ফেডারেশন গুলির, সমর্থনে এসইউসিআই কমিউনিস্ট দলের শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি,ছাত্র সংগঠন ডি এস ও, যুব সংগঠন ডি ওয়াই ও, কৃষক সংগঠন কে কে এম এস এর উদ্যোগে বৃহস্পতিবার বন্ধের সমর্থনে মিছিল করলো কর্মী-সমর্থকরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নোনাকুরি বাজারে।
উপস্থিত ছিলেন শ্রমিক নেতা লীলা মাইতি, কৃষ্ণা প্রধান, কৃষক নেতা প্রবীর প্রধান, সোমনাথ ভৌমিক,ছাত্র নেতা হরনাথ দাস সহ গোপাল সিংহ,বেলা পাঁজা, সবিতা সামন্ত, সুলেখা জানা।