রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুর্শিদাবাদে আসছে শুভেন্দু ! অস্বস্তিতে জেলা নেতৃত্ব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০১ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার | আপডেট: ১২:০১ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

কান্দি:ভিক্টর ব্যানার্জীঃ“আমরা দাদার অনুগামী” শুভেন্দু-র এই পোষ্টারে চাপানউতোর এবার মুর্শিদাবাদে।

রাজ্যর সাংগঠনিক রদবদলের পর মুর্শিদাবাদ জেলায় অস্তিত্ব হারিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে তার দূরত্ব যে কতখানি বেরেছে তা এখন স্পষ্ট রাজ্যজুরেই।

আর এই সবের মাঝেই দলিয় সূত্রে খবর আসছে আগামী ৮ই নম্ভেবর এই মুর্শিদাবাদের খড়গ্ৰামে প্রয়াত ব্লক সভাপতির স্বোক স্বরনে আসছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই খবর ছড়িয়ে পড়তেই জেলার‌ শুভেন্দু অনুগামী দের মধ্যে প্রকাশ পাচ্ছে এক অনন্য উচ্ছাসে ছবি। জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যানার সহ মন্ত্রীর ছবি দেওয়খ পোষ্টার।আর যেখানে লেখা রয়েছে আমরা দাদার অনুগামী তবে কে বা কারা এই পোষ্টার লাগালো তা নিয়েও নাকি এখনও অস্পষ্ট জেলার রাজনৈতিক মহল।

অপরদিকে শুভেন্দুর মুর্শিদাবাদ আসার খবরে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বোও রয়েছে চরম অস্বস্তিতে বলেই খবর দলের অন্দরে। তারা নানান অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত শুভেন্দুর সভা মঞ্চ থেকে দূরে থাকতে চাইছেন। তবে দেখার বিষয় আগামী সাতদিনে কোথাকার জল কোথায় গড়াই। কোনদিকে যায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব।