রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৪:১৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলী হোসেন (৪২) নামে মাদক মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আলী হোসেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মোবারক হোসেনের ছেলে।

বুধবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুরের পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন,সকাল সাড়ে ৮টার সময় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে।তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় সাতটি মামলা রয়েছে।পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসসি/জেডএস