সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সি আই টি ইউ এবং কর্মচারী ফেডারেশন গুলির যৌথ মঞ্চের প্রতিবাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৮ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

জ্যোতির্ময় ভৌমিক;বঙাইগাওঁ অসম :--৬০ লক্ষ্যের বেশি গ্রাহক প্রতিষ্ঠান অসম বিদ্যুৎ খন্ডকে শাসক দল তথা বিজেপি সরকার বে সরকারিকরণ করার পথে ।এই জন স্বার্থ বিরোধী নীতির ফলে আগামী দিনে গোটা দেশে মহাবিপদ ঘনিয়ে আসবে ।আজ গোটা অসমের সঙ্গে নীম্ন অসমের বঙাইগাওঁ জেলাতে সি আই টি ইউ বিদ্যুৎ কর্মচারী এবং কর্মচারী ফেডারেশন গুলির যৌথ মঞ্চের ডাকে এক প্রতিবাদী কর্মসূচি রূপায়ণ করা হয় বঙাইগাওঁ বৈদ্যুতিক চক্র আধিকারিকের কার্যালয়ের নিকটে ।হাতে হাতে প্লে কার্ড ব্যানার সকলের কণ্ঠে উচ্চারিত হয় প্রতিবাদী স্লোগান ।বিজেপি সরকার হায় হায় আম্বানি আদানির দালালি চলবেনা পরিবেশ সরগরম হয়ে উঠে ।প্রতিবাদীকর্মসূচিতে সি আই টি ইউএর বঙাইগাওঁ এবং চিরাং জেলার সভাপতি হরেশ্বর দাস অসম স্টেট ইলেকট্রিসিটি সাপ্লাই ওয়ার্কস ইউনিয়নের সভাপতি ভবেন দাস বক্তব্য রাখেন ।