রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খাবার দোকানে আগুন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার | আপডেট: ১১:২৭ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার

অরিজিৎ মাইতি,কৃষ্ণ মাইতি: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার খন্যাডিহি বাজারে মঙ্গলবার রাত ৮ টা নাগাদ একটি দোকানে হঠাৎই আগুন লেগে যায়।প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।এরপর স্থানীয় মানুষজন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। জানা গিয়েছে খাবারের দোকানটি উদ্বোধনের দিনেই দুর্ঘটনা। প্রথম দিনেই দুর্ঘটনার শিকার।এরপর তমলুক থেকে দমকলের ২ ইঞ্জিন ঘটনাস্থলে আসে।গ্রামবাসীদের প্রচেষ্টায় বেশিরভাগ আগুনটাই নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরপর দমকলের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় এলাকায় রীতিমতে চাঞ্চল্য ছড়ায়।