অবশেষে গ্রেফতার এস আই কেলেঙ্কারির অন্যতম আখিয়া চান্দ বৈদ।
জ্যোতির্ময় ভৌমিক,বঙাইগাঁও অসম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার | আপডেট: ১০:৩৬ এএম, ২৮ অক্টোবর ২০২০ বুধবার
অবশেষে সিআইডির জালে অসম পুলিশ নিযুক্তির কেলেংকারীর অন্যতম অভিযুক্ত অক্ষয় চান্দ বৈদ। বিভিন্ন অসুখের অজুহাত দেখিয়ে পালিয়ে বেড়ানো অক্ষয় চান্দ বৈদ কে গতকাল গুয়াহাটি এপোলো হাসপাতাল থেকে গ্রেফতার সি আই ডি ।উলেখ্য এস আই কেলেঙ্কারির অন্যতম প্রতিষ্ঠান অক্ষয় টেলিকমুনিকেশন এর সত্ত্বাধিকারী অক্ষয় চান্দ বৈদ।তার অংশীদার রুবূল হাজারিকাকে গ্রেফতার করার পর এবং তাকে জেরা করে বহু তথ্য লাভ করে সি আই ডি ।অন্যতম অভিযুক্ত এবং বিতর্কিত ব্যবসাই অক্ষয় চান্দ বৈদের নাম প্রকাশ্যে আসতেই এতদিন গা ঢাকা দিয়ে ছিল ।শেষ রক্ষা হলনা অবশেষে গতকাল গুয়াহাটি এপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করে সী আই ডি ।এরপর কামরূপ জেলা মুখ্য বিচারকের আদালতে পেশ করা হয় ।আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করেন ।
