চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
চট্টগ্রামের সিগন্যাল কলোনি জামে মসজিদ এলাকায় ছিনতাইয়ের সময় অস্ত্রসহ ফজর আলী (১৯)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ফজর আলী বন্দরনগরীর আকবর শাহ নিউ শহীদ লেইনের আইয়ূব আলীর ছেলে।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান,রাতে সিগন্যাল কলোনি জামে মসজিদের সামনে দাঁড়িয়ে অস্ত্রের মুখে ছিনতাই করছিলো ফজর আলী।খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।এ সময় ফজর আলীর কাছ থেকে কার্তুজ ভর্তি একটি এলজি উদ্ধার করা হয়।
এসসি/জেডএস
