রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এসইউসিআই কমিউনিস্ট দলের শারদীয়া বুক স্টল তমলুকে

শম্ভু মান্না,তমলুক;পূর্ব মেদিনীপুরঃ 

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৮:২২ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

গরীব মেহনতি মানুষের সংগ্রামী দল এসইউসিআই কমিউনিস্টের তমলুকের হাসপাতাল মোড়, পৌরসভার সামনে, রাধামনি,নিমতৌড়ী,নন্দকুমারে শারদীয়া বুকস্টল চলছে। প্রতিবছরের ন্যায় শারদীয় উৎসবের মধ্যে দলের কর্মীরা বুক স্টল করে থাকে। এ বছরও কোভিড পরিস্থিতিতেও স্বাস্থ্য বিধি মেনে দলের প্রচার ও মার্কসীয় সাহিত্য প্রচার চলছে। এস ইউ সি আই কমিউনিস্ট দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক প্রনব মাইতি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যেমন আন্দোলন গড়ে তুলছি, তার সাথে সাথে আদর্শগত চেতনার মান বাড়ানোর উদ্দেশ্যে আমাদের এই শারদীয় বুক স্টল। এবারে কৃষি বিলের বিরুদ্ধে, জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে বইগুলো অনেকের নেওয়ার আগ্রহ রয়েছে। সাথে দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের বইপত্রও মানুষ নিচ্ছেন।