সিরাজগঞ্জে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৩:২৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকচাপায় এক নারী ইটভাটা শ্রমিক নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।বুধবার সকালে উপজেলার নিমগাছী যৌতুক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়ন্তী উরাঁও (৪০) উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশর গ্রামের প্রফুল্ল উরাঁওয়ের স্ত্রী।
আহতরা হলেন- প্রফুল্ল উরাঁও (৪৬) ক্ষীর মোহন উরাঁও (৩৮) ও ভ্যান চালক মজিবর চন্দ্র সরকার (৪৫)।
প্রফুল্ল বলেন,তিনি একটি অটোরিকশা ভ্যানে করে স্ত্রীকে নিয়ে ইটভাটায় যাচ্ছিলেন। পথে একটি মাটিবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার স্ত্রী নিহত হন।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনএ /জেডএস
