রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাস্তা পারাপার করার সময় মহিলাকে পিষে দিল ট্রাক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রোববার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৮ অক্টোবর ২০২০ রোববার

আব্দুল হাই, বাঁকুড়াঃ - 

বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের সরিষাদীঘির কাছে ১৮ অক্টোবর রবিবার এক ভয়াবহ পথদূর্গঘটনায় মৃত্যু হল বছর ৪৫ এর এক মহিলার। এই দূর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে ভর্তি অসুস্থ বাবাকে দেখতে এসে পথদূর্গঘটনায় মৃত্যু হল পূর্ণিমা ধাওরে নামে এক মহিলার। স্থানীয় সূত্রে জানা যায় যে, ঘাতক ট্রাকটি আরামবাগ থেকে কোতুলপুরের দিকে আসার পথে সরিষা দীঘির কাছে রাস্তা পারাপার করার সময় ঘাতক ট্রাকটি পিষে দিয়ে চলে যায়। ঘাতক ট্রাকটিকে এবং ড্রাইভারকে আটক করে কোতুলপুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় কোতুলপুর থানার পুলিশ ।এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। কি কারণে দূর্ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ।