সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা: সাইকেল চোর সন্দেহে ব্যক্তির ওপর গণপ্রহার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৯:০৯ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

হক জাফর ইমাম, মালদা:
সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তির ওপর গণপ্রহারের ঘটনা ঘটল মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের এক্সরে বিভাগের পাশে। পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, আটক করা ব্যক্তির নাম নবকুমার মন্ডল(‌৩৫)‌। মালদা থানার মোকাদিপুরে বাড়ি তার। অন্যদিকে সাইকেল মালিকের নাম পরিতোষ হালদার। একই থানার বাচামারি হালদারপাড়ায় বাড়ি তাঁর। তিনি শনিবার বিকেলে এক্সরের রিপোর্ট নিয়ে এসেছিলেন। রিপোর্ট নিয়ে বেরোনোর সময় দেখেন নবকুমার তাঁর সাইকেল নিয়ে পালাচ্ছে। পিছু ধাওয়া করে তিনি তাকে ধরে ফেলেন। পরে অন্যান্যরা এসে গণপ্রহার শুরু করে।