সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মাকে হত্যা! খুনি বাবা-কাকাকে ধরিয়ে দিল দুধের শিশু

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার | আপডেট: ১১:৩৭ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

 

 

পরিকল্পিতভাবে নিজ স্ত্রীকে খুন করে আত্মহত্যার রূপ দিতে গিয়ে ধরা পড়লো স্বামী৷ খুনি বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে তিন বছরের নিজ ঔরসজাত কন্যা সন্তান। সঙ্গে ধরিয়ে দিয়েছে নিজ ছোটো কাকাকেও। মাঝরাতে বাবা ও কাকা মিলে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মা-কে খুন করেছে বলে পুলিশকে জানিয়েছে অর্পিতা। শিশুর অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী অনুপম রায় ও দেবর অরূপ রায়কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের শিববাড়ি রোডে। 

প্রায় সাত বছর আগে পাথারকান্দি কেন্দ্রের বীথি দাসকে সামাজিকমতে বিয়ে করে অনুপম রায়। বর্তমানে তাদের সংসারে তিন বছরের কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই প্রতিনিয়ত বীথিকে মারধর করতো অনুপম ও অরূপ। গত বুধবার রাত্রিবেলা দুইভাই মিলে খুন করে বীথিকে। এমনকি ঘটনাটি আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার মরদেহের পোস্ট মোর্টেমও করিয়ে নেওয়া হয়। কিন্তু তিন বছরের অর্পিতা পুলিশে ধরিয়ে দিয়েছে খুনি বাবা ও কাকাকে। কীভাবে তার মাকে বাবা ও কাকাকে মিলে মারধর করেছে, এমনকী তাকেও মেরেছে, তা জানিয়ে দেয় শিশুটি। এরপরই দুই ভাইকে গ্রেফতার করা হয়।