সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তমলুক ভার্চুয়াল ফ্যাশন শো

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৬ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:৫৬ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর 
ভারতবর্ষে এই প্রথমবার ভার্চুয়াল রেম্প শো অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রত্যাশা গেস্ট হাউসে আয়োজনে শূন্য বুটিক। সামনে দূর্গা পূজা উপলক্ষে এবং লকডাউনের কথা মাথায় রেখে শূন্য বুটিক তাদের পূজোর কালেকশান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ভার্চুয়াল রেমপ শোর আয়োজন করেন এবং এই লকডাউন পরিস্থিতিতে বুটিকের কর্মীরা পুনরায় তাদের কাজে ফিরে পাওয়ার জন্য তারাও খুব আনন্দিত ও উৎসাহিত। শুধু কর্মীরাই নয় এই ramp শো তে অংশ গ্রহণ করতে আসা মডেলরাও পুনরায় তাদের কাজে ফিরে আসার জন্য এবং তাদের কাজ ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ফেশ্যান শো তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডেল রা অংশ গ্রহণ করেন।