সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসির

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৫ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:০৫ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মালদা:রথবাড়ি থেকে কোতুয়ালি রুটে ম্যাজিক স্ট্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনার প্রতিবাদে এবারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি।এদিন এই সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহের নেতৃত্বে শতাধিক কর্মীরা স্টেশন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহ জানান ট্রাফিক পুলিশের পদস্থ এক কর্তা বেআইনিভাবে ম্যাজিক স্ট্যান্ড রথবাড়ি থেকে কোতুয়ালি রুটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এরই প্রতিবাদে আজ তারা স্টেশন রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অন্যদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। 5 মিনিট পর পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ এবং সরানো হয় ম্যাজিক গুলি।