সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পথশ্রী প্রকল্পের শিলান্যাস করলেন রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:৪০ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

আব্দুল হাই, বাঁকুড়াঃ -

বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে প্রসাদ পুর হইতে হাসপাতাল মোড় পর্যন্ত পথ নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা ।এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি করা হবে। প্রসাদপুর, রাজসোল, পদুমপুর, সুজার গড়, কলাবনি, শ্যামদাসপুর, গোপ বৃন্দাবনপুর এই গ্রাম গুলির মানুষের যাতায়াতের সুবিধা হবে। আজকের পথশ্রী অভিযানের শুভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিট্টু ভৌমিক,  বিশিষ্ট সমাজসেবী ইয়ামিন সেখ, জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি টগরী মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।