সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ধুলিয়ান ছাত্র শিক্ষক অভিভাবক মঞ্চের  উদ্যোগে প্রতিবাদ মিছিল

আজফারুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৩ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার | আপডেট: ১০:১৩ পিএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

উত্তরপ্রদেশে হাতরাস ঘটনায় উত্তাল পুরো দেশ চারিদিকে উঠছে আওয়াজ আইন শৃঙ্খলা নিয়ে,তারি মাঝে বিভিন্ন সংগঠন ও ক্লাব গুলো প্রতিবাদ ও মৌনমিছিল করছেন ভারতের বিভিন্ন প্রান্তে,তারি অঙ্গ হিসাবে আজ  একটি মোমবাতি মিছিল আয়োজন করেন ধুলিয়ান ছাত্র শিক্ষক অভিবাবক মঞ্চ,এই দিন এই মিছিলে বিভিন্ন এলাকার ছাত্র শিক্ষক অভিবাবক   ও সাধারণ মানুষ সামিল হন । ধুলিয়ান  পৌরসভার সামনে থেকে হসপিটাল মোড়ে গিয়ে শেষ হয়, এই মিছিলে উপস্থিত ছিলেন এই মঞ্চের অন্যতম উদ্দোগতা বারিকুল ইসলাম ও সুরজিৎ দাস ,
এ ছাড়া ও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ, মোশারফ হোসেন  ফিটু শেখ ও ছাত্র অভিবাবক শিক্ষকগন।