সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রেল-ব্যাংক-বীমা-কয়লাখনি বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ সপ্তাহে

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার | আপডেট: ০৬:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

১ থেকে ৭ ই অক্টোবর প্রতিবাদ সপ্তাহ চলছে এ আই ইউ টি ইউ সির উদ্যোগে। সরকারি সম্পত্তি বেসরকারীকরণ এর প্রতিবাদে তারই অঙ্গ হিসেবে, শনিবার 'স্কিম ওয়ার্কার্স দিবসে' হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান এবং এলাকায় মিছিল করল এ আই ইউ টি ইউ সি সদস্যরা। আশা, আইসিডিএস, মিড ডে মিল সহ নানান প্রকল্পের কর্মচারীরা এই বিক্ষোভে অংশ নেয়। তাদের দাবি প্রকল্পে থাকা সমস্ত কর্মচারীদের সম্মান বৃদ্ধি করা হোক, তাদের বোনাস দেওয়া হোক। সাথে সরকারি সম্পত্তি  বেসরকারিকরণ বন্ধ করা হোক। 
সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন আশাকর্মী কৃষ্ণ প্রধান, মিড ডে মিল কর্মী রাখি বেরা,অঙ্গনওয়াড়ি কর্মী  সুতপা দোলুই।