সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ধারালো অস্ত্রে খুন

গোয়ালপোখর এ গ্রেপ্তার ২

জব্বার আলী , ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৯:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোয়ালপোখরে। মৃত ব্যক্তির নাম মঙ্গল মার্ডি। বয়স পঁয়তাল্লিশ।ওই থানার গোয়ালিন গ্রাম এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ওই এলাকায় সনজিলা মার্ডি নামে এক বিধবা মহিলা ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমোতে যান। এরপর মঙ্গল মার্ডি নামে ওই ব্যক্তি মহিলার ঘরের একাংশ ভেঙে ভেতরে ঢুকে পড়েন এবং ওই মহিলাকে ধরেন । সেই সময়ে মহিলা তার বিছানার পাশে থাকা একটি লোহার ধারালো অস্র দিয়ে আক্রমণ করেন ওই ব্যক্তিকে।এর ফলে ক্ষতবিক্ষত অবস্থায় শরীর থেকে প্রচুর রক্তপাত শুরু হয় তার।এরপর মৃত্যু হয় তার। ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বিধবা মহিলা সহ মোট দুইজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। এদিন রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ওই ব্যক্তি মহিলার ঘরে ঢোকেন। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে পুলিশ।ধারালো অস্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।